Site icon CPLUSBD.COM

রামু- নাইক্ষ্যংছড়িতে নৌকার টিকেট পেলেন যারা

হাবিবুর রহমান সোহেল, রামু: আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য কক্সবাজারের রামু উপজেলার ১১ টি নাইক্ষ্যংছড়ির ২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোট ১৩ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন দেয়া হয়েছে।

রামুর ১১ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন: রামুর সদর ফতেখাঁরকুলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, চাকমারকুলে বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, কাউয়ারখোপ ইউনিয়নে যুবলীগ নেতা ওসমান সরওয়ার মামুন, খুনিয়াপালংয়ে বর্তমান চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, দক্ষিণ মিঠাছড়িতে মহিলা আওয়ামী লীগ নেত্রী খোদেস্তা বেগম রীনা, ঈদগড়ে আওয়ামী লীগ নেতা নুরুল আলম, গর্জনিয়ায় আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, কচ্ছপিয়ায় সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী, রাজারকুলে সরওয়ার কামাল সোহেল ও রশিদনগরে ছাত্রলীগ নেতা মোয়াজ্জম মোর্শেদ।

অপরদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ ইউনিয়নের বাইশারীতে মোঃ আলম কোম্পানি ও দোছড়তে মোঃ ইমরান মেম্বারকে দলটি নৌকা প্রতীকের মনোনয়ন দিয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় এদের নাম ঘোষনা করা হয়।