কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ির পানের ছড়া বন বিভাগের বীট অফিসের পাশে সরকারি জায়গায় ঘর তৈরি করে জায়গা বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। প্র
ত্যক্ষ ও পরোক্ষভাবে তদন্তে সত্যতা পাওয়া যায় ও সৈয়দ নূরের সাথে যোগাযোগ করা হলে সে উল্টো নিজেকে বনের হেডম্যান পরিচয় দেয়। একপর্যায়ে বলে তার নাকি অনেক ক্ষমতা সে চাইলে দক্ষিণ মিঠাছড়ির পুরু বন, জায়গা,পাহাড়ের মাটি বিক্রি করে খেয়ে পেলতে পারে। এমনকি জায়গা বিক্রি করার টাকা ডিএফও, রেঞ্জ অফিসার, বীট অফিসারসহ প্রশাসনের পকেটে যায় বলে দাবী করেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সে সামাজিক বনায়নের গাছ চুরি করে বিক্রি করে। তার ছেলেরা স্থানীয় লোকজনদের হয়রানি করারও অভিযোগ উঠে। রোহিঙ্গাদের বন বিভাগের জায়গা বিক্রি করে রোহিঙ্গা বস্তি ও বার্মায়া পাড়া নাম দিয়েছে।
বনের নার্সারির চারাগাছ চুরি করে বিক্রি করার অভিযোগও রয়েছে। এলাকাবাসী হেডম্যানের অত্যচার থেকে বাঁচার জন্য ডিএফওর হস্থক্ষেপ কামনা করেন।








