নিউজটি শেয়ার করুন

রামু হাসপাতালে আরো ১০ ডাক্তার নিয়োগ

রামু প্রতিনিধি: ৩৯ তম বিসিএস (স্বাস্থ্য) থেকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রামুতে নতুন ১০ জন মেডিকেল অফিসার যোগদান করেন। ১৪ এপ্রিল সকালে, যোগদানকৃত মেডিকেল অফিসারগণদের আনুষ্টানিকভাবে বরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া।

এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবদুল্লাহ আল-কাওসার, মেডিকেল অফিসার ডাঃ অলিউর রহমানসহ অনেকে। হাসপাতালের পরিচালক, ডাঃ নোবেল বড়ুয়া জানান, নতুন যোগদানকৃত মেডিকেল অফিসারগণ শুধুমাত্র ৫০ শয্যা বিশিষ্ট রামু ডেডিকেটেড হাসপাতালে কর্মরত থাকবেন।