মিখাইল মিসুস্তিন রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
বুধবার প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর: এপি।
এপি জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাজনৈতিকভাবে অনভিজ্ঞ মিসুস্তিনকে পুতিন বেছে নিয়েছেন যেন প্রধানমন্ত্রী সিদ্ধান্তগ্রহণের জন্য প্রেসিডেন্টের ওপর নির্ভরশীল থাকেন।
এর আগে, রাশিয়ার সংবিধান সংশোধন করে সংসদের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্য গণভোট আয়োজনে প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। তার সেই প্রস্তাবের সূত্রধরে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব পদত্যাগ করেন। তারপর প্রেসিডেন্ট নিজ ক্ষমতাবলে প্রধানমন্ত্রী হিসেবে মিখাইল মিসুস্তিনের নাম ঘোষণা করেন।








