সিপ্লাস ডেস্ক: বিশিষ্ট সমাজ সেবক, ইসলামী গবেষক, ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারী কমিটি বাংলাদেশের সমন্বয়কারী,
মানবিক সংগঠন মুসাফিরের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ কামরুল ইসলাম রাশেদ মাইজভান্ডারী টিসিবি ডিলার সমিতি চট্টগ্রাম জেলা সভাপতি নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া আস্তানায়ে জহির ভান্ডারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
২১ জুলাই মঙ্গলবার রাতে পতেঙ্গাস্হ রাশেদ এর বাসভবনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবার্হী সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া আস্তানায়ে জহির ভান্ডারের সাজ্জাদানশীন পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন মাইজভান্ডারি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত কামরুল ইসলাম রাশেদ গত ৫ জুলাই রোববার নগরীর বন্দরটিলাস্হ টিসিবির আঞ্চলিক কার্যালয়ে টিসিবি ডিলার সমিতি চট্টগ্রাম জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের কন্ঠ ভোটে সভাপতি নির্বাচিত হন।
রাশেদ টিসিবি ডিলার সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় আস্তানায়ে জহির ভান্ডারের শুভেচ্ছা

