আল আইন প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আবু জাফর মহোদয়ের সাথে সংযুক্ত আরব আমিরাতের পেষাজীবি সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা ইন্জিনিয়ারস ওয়েলফেয়ার সোসাইটি (BDEWS) আবুধাবি আঞ্চলিক শাখার নেতৃবিন্দু ১৩-৮-২০২০ তারিখে এক সৌজন্য সাক্ষ্যাতে মিলিত হয়।
এতে নেতৃত্ব দেন আবুধাবি আঞ্চলিক শাখার সভাপতি প্রকৌশলী জনাব মিজানুর রহমান সোহেল ও সাধারন সম্পাদক সাইফুন্নাহার জলি, উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও BDEWS কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু আষিশ বরুয়া, উপদেষ্টা মোঃ আব্দুল মোত্তালিব, সহ সভাপতি মেফতা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম তুহিন, অর্থ সম্পাদক খন্দকার আমিনুল ইসলাম ও আবুল বাসার সুজন। দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রম সচিব জনাব আব্দুল আলিম মিঞা ও দূতালয় প্রধান জনাব জোবায়েদ হোসেন।
রাষ্ট্রদূত মহোদয় আমিরাতে অদক্ষ বাংলাদেশীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। এ জন্য BDEWS এর পক্ষথেকে সম্ভব্য সহযোগীতার আশ্বাস প্রদান করা হয়। আলোচনায় আমিরাতে বসবাস কারি প্রবাসিদের বিভিন্ন সমস্যা ও সম্ভব্য সমাধানে বিষয়ে ও আলোচনায় স্থান পায়। রাষ্ট্রদূত মহোদয় বাংলাদেশে অবস্থানরত আমিরাত প্রবাসীদের ফেরত আসার জন্য বিস্তারিত বিষয়াদি বর্ননা দেন। উল্লেক্ষ্য BDEWS প্রতিষ্ঠা লগ্ন (১৯৮৬ সাল) থেকে একটি অরাজনৈতিক পেষাজীবি সংগঠন হিসাবে সুষ্ঠভাবে পরিচালিত হয়ে আসছে।

