নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতির সফর উপলক্ষে চট্টগ্রাম নগরীর যে সব সড়ক পরিহার করবেন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৪র্থ সমাবর্তনে যোগ দিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ৪ডিসেম্বর ও ৫ডিসেম্বর চট্টগ্রাম সফর করবেন।

রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বিশেষ ট্রাফিক পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে।

এ ব্যবস্থার অংশ হিসেবে ৪ ও ৫ তারিখ নগরীর বায়েজিদ ফায়ার সার্ভিস মোড়,বায়েজিদ ক্যান্টনমেন্ট গেইট, ২নং গেইট, ইস্পাহানী মোড়,রেডিসন চত্ত্বর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, নেভাল ক্রসিং, কাজীর দেওড়ী মোড়,সার্সন রোড, আলমাস মোড়,ওয়াসা মোড়,১কিলোমিটার মুরাদপুর ফ্লাইওভার প্রান্ত চান্দগাঁও আবাসিক /এ ব্লক,বি ব্লক রোড বহদ্দারহাট টার্মিনাল, সিএমবি  রাস্তার মাথা, বাহির সিগন্যাল, কাপ্তাই রাস্তার মাথা, গোলাপের দোকান সহ নগরীর বিভিন্ন মোড়, ক্রসিং ও সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেয়া হবে।

যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশনের কারণে নগরীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ থাকবে।সংশ্লিষ্ট নগরবাসীকে এসব সড়কের পরিবর্তে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য ট্রাফিক বিভাগ আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে এবং নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।