আজ ২-৩ বছর ধরে চট্টগ্রামের হাটহাজারীতে ১২ রবিউল আউয়ালের দিনে সকালে তাকবিরে তাশরিক পড়ছে, তাকবীরে তাশরিক পড়লে ঈদুল ফিতর ঈদুল আযহাতে পড়বে, ঈদ আগে দুইটা ছিল এখন তিনটা হয়ে গেছে, দুই ঈদের তারিখের মধ্যে কোন দ্বিধা দ্বন্দ্ব নাই, আল্লাহর রাসূলের জন্ম তারিখে প্রচুর দ্বিধা দ্বন্দ্ব আছে,১২,৮,৯ তারিখ হতে পারে, আমার মনে হচ্ছে যারা তাকবিরে তাশরিক পড়ছে কোন একদিন সকালে বলে দিবে দুপুরে দুই রাকাত ঈদের নামাজ পড়তে হবে।
আল-আমিন সংস্থার উদ্যোগে আগামী ২৭,২৮ ও ২৯ নভেম্বর (৩দিন ব্যাপী) ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সফল করার লক্ষে এক মতবিনিময় সভায় বলেছেন আল-আমিন সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী।
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে হাটহাজারী পৌরসভাস্থ এক কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় মাওলানা ইব্রাহিম খলিল সিকদারের সঞ্চালনায় মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আল-আমিন সংস্থার প্রধান উপদেষ্টা ও দারুল উলুম হাটহাজারীর মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি জসিমুদ্দীন, দারুল উলুম হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিস মাওলানা আহমদ দিদার কাসেমী, শৈয়দুস শুহাদা মাদ্রাসার পরিচালক মাওলানা হাজী ইউসুফ, কান্দিরপাড়ার মাদ্রাসার পরিচালক মাওলানা সাইফুল্লাহ, ফতেপুর রশিদিয়া মাদ্রাসার পরিচালক মুফতি আবদুল আজিজ, দারুস সুফফাহ মাদ্রাসার পরিচালক মুফতি সিরাজুল ইসলাম, আল-আমিন সংস্থার উপদেষ্টা কারী মঈনুদ্দীন, মাওলানা নুরুল ইসলাম জাদিদ, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরওয়ার মোর্শেদ তালুকদার, মাওলানা আবু আহমদ চৌধুরী, রাউজান নবজাগরণ সংঠনের সভাপতি মুহাম্মদ আবু হানিফ, আরব আমিরাত শাখার সভাপতি মাওলানা মুইনুল ইসলাম চৌধুরী রুভেল, জাগৃতির সাধারণ সম্পাদক কফিল উদ্দীন মুন্না, সহ-সভাপতি এম এ মান্নান, পৌর দোকানদার ব্যবসায়ী সমিতির সাভাপতি হাজী শাহআলম, সেক্রেটারী শফিউল আলম, কাচারী সড়ক বণিক সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদ, হাটহাজারী খেলোয়াড় সমিতির যুগ্ম সচিব মোহাম্মদ সোহেল রানা, কামালপাড়া যুবসংঘের সেক্রেটারী মোঃ নাছির উদ্দীন, সচেতন ফটিকছড়ির মাওলানা জুনায়েদ জওহর, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ ফাউন্ডেশনের হাফেজ সোলাইমান, সংস্থার পক্ষে সম্পাদকীয় উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল সিকদার, মাওলানা জাহেদুল্লাহ খান, হাফেজ শফিউল আজম, মাওলানা আবুল হাশেম, হাফেজ রিজোয়ান আরমান, হাফেজ আনোয়ার, মাওলানা এরশাদ উল্লাহ প্রমুখ।
এছাড়াও উত্তর চট্টগ্রামের সকল সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে বক্তারা আরো বলেন, ইসলামী আকীদা প্রচার-প্রসার ও দ্বীনি পরিবেশ তৈরির লক্ষ্যে ইসলামী মাহফিলগুলো ব্যাপক ভূমিকা রেখে চলছে।
ইসলামী সম্মেলন, তাফসীরুল কুরআন মাহফিলগুলোর প্রয়োজনীয়তা অপরিসীম। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী বিভিন্ন সংগঠন, মসজিদ, মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে অগণিত মাহফিলের আয়োজন করা হয়।
এরই ধারাবাহিকতায় আল-আমিন সংস্থা আগামী ২৭,২৮ ও ২৯ নভেম্বর (৩ দিনব্যাপী) বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করে আসছে। উক্ত মাহফিলকে নিজ নিজ স্থান থেকে সার্বিক সহযোগিতা সকলের কর্তব্য।








