ইশতিয়াক আসিফ,আমিরাত প্রতিনিধি: ইংরেজি নতুন বছর (২০২১ সাল)উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে রাস আল কাইমাতে ছিল ট্রাফিক জরিমানার উপর ৫০% (পঞ্চাশ পারসেন্ট)ছাড়।
রাস আল কাইমা পুলিশ জানায় যে, নতুন বছরের উপহার হিসেবে এ ৫০% ছাড় রাখা হয়েছিল।
অর্থাৎ ট্রাফিক আইন লঙ্গনের জন্য যাদের জরিমানা রয়েছে, তারা এখন ৫০% এ ছাড়ের সুযোগ জরিমানা প্রদান করার সময় পেয়েছেন তবে তা আজ ৩ জানুয়ারী পর্যন্ত।
ট্রাফিক জরিমানার ৫০%(পঞ্চাশ শতাংশ) এ ছাড়টি পূর্বে আরব আমিরাতের ৪৯ তম জাতীয় দিবস উপলক্ষে সাত দিনের(২ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত) জন্যে ঘোষনা করা হয়েছিল। পরে তা বাড়িয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত এ সুযোগ দেওয়া হয়েছিল ।
আর এ কে পুলিশ জনসাধারণের যারা তাদের জরিমানা এখনও পরিশোধ করেনি তাদের ৩ জানুয়ারির মধ্যে অর্থ্যাৎ আজকের মধ্যে তাদের বকেয়া জরিমানা মুছে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল।








