সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমা আল সাম এলাকায় অস্থায়ী মন্দিরে গতকাল সনাতনী ভক্তবৃন্দের উদ্যোগে এক ধর্মীয় আলোচনা এবং গীতা পাঠের আয়োজন করা হয় ।
রাজীব চক্রবর্তীর সঞ্চালনায় উপমহাদেশের মহাসাধক শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১১তম শুভ আবির্ভাব তিথি উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ও দানবীর ব্যক্তিত্ব শ্রীযুক্ত বাবু অদুল কান্তি চৌধুরী, আরো উপস্থিত ছিলেন সাজু ব্রহ্মচারী, প্রকৌশলী সুবল শীল, আল আইন মরুতীর্থ গীতা সংঘ, রাস-আল-খাইমা রাধা গোবিন্দ গীতা সংঘ এবং আল দাহিদ রাধা মাধব মন্দিরের ভক্তবৃন্দ।
মন্দিরের ভক্তদের মধ্যে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানু দে,সুমি দে, প্রকাশ ভট্টাচার্য, খোকন শীল, অরুণ শীল, ভুবন শীল, জুয়েল চৌধুরী, নারায়ণ দেবনাথ, সজীব চক্রবর্তী, নিশিকান্ত চক্রবর্তী, সুমন নাথ, স্বপন শীল, লিটন শীল ও ছোটন শীল, নিপুন শীল,প্রকাশ দে সহ আরো অনেকে। গীতা পাঠ ও সংগীত পরিবেশন করেন চট্টগ্রামের প্রখ্যাত সংগীত শিল্পী প্রকাশ রায় হিমেল।
অনুষ্ঠানের মধ্যে ছিল উপাসনা, গুরুপূজা, গীতা পাঠ ধর্মীয় গান এবং আলোচনা সভা। মহারাজ বলেন একমাত্র গীতা হচ্ছে সহজপথ যেখানে আপনি স্বর্গবাসী হবেন। পৃথিবীতে যদি আপনি ভালো কাজ করে থাকেন তাহলে পরকালে আপনার আত্মার শান্তি লাভবান হবে। আসুন আমরা সকলে মিলে ভালো সৎ এবং সত্যকে সবার মাঝে শেয়ার করলে মানবতার মুক্তি লাভ করা যাবে। গুরু যার যার গীতা সবার এই মন্ত্রে দীক্ষিত হলে সারা পৃথিবীতে শান্তি ফিরে আসবে।
সংকীর্তন এবং ধর্মীয় গান সংকীর্তন মহাপ্রসাদ বিতরণ ও বিশ্বশান্তি পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।








