সিপ্লাস প্রতিবেদক: নগরীর রাত্তারপুল এলাকার বাসা থেকে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায় শনিবার(৮মে) রাত ৯টার দিকে জান্নাতুল ফেরদৌস(২৮) নামের গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তার স্বামী ইমতিয়াজ মো:শাকিল পলাতক রয়েছে। জান্নাতুল ফেরদৌসের একটি শিশু সন্তান রয়েছে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আজ রাতে রাত্তারপুল এলাকায় গলায় ফাঁস দিয়ে জান্নাতুল ফৈরদৌস(২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে । প্রাথমিকভাবে জানা গেছে স্বামীর সাথে অভিমান করে এই গৃহবধূ আত্মহত্যা করেছে।
জান্নাত কেন আত্মহ্যাতা করেছে এবং এ ঘটনায় কে কে প্ররোচিত করেছে তা পুুুলিশ খতিয়ে দেখছে।








