বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত গোলাপুর রহমান (৫৫) ওই এলাকায় একটি নির্মাণাধীন ভবনে রঙের কাজ করার সময় দুর্ঘটনায় পড়েন বলে সহকর্মীরা পুলিশকে জানিয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, সহকর্মীরা সন্ধ্যায় গোলাপকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
“সহকর্মীরা জানিয়েছেন, বিকালে ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন গোলাপ।এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।”