নিউজটি শেয়ার করুন

রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে র‌্যাবের অভিযান, চেয়ারম্যানের গাড়ি জব্দ

সিপ্লাস ডেস্ক: বিভিন্ন অনিয়মের অভিযোগে রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে র‌্যাব।
রাজধানীর উত্তরায় মঙ্গলবার (৭ জুলাই) রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বিকেল ৩টার পর এ অভিযান শুরু করে র‌্যাব। অভিযানের শুরতেই রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের ফ্ল্যাগস্ট্যান্ড লাগানো গাড়ি জব্দ করা হয়েছে। তবে, পলাতক রয়েছেন গ্রুপের চেয়ারম্যান শাহেদ।

এদিকে, করোনার টেস্ট না করেই রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে রিজেন্ট হাসপাতালের দুটি শাখায় অভিযান চললেও সিলগালা করা হয়েছে শুধুমাত্র উত্তরা শাখা ও প্রধান কার্যালয়। মিরপুরে চলছে নিয়মিত চিকিৎসা।

র‌্যাব বলছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সবগুলোই প্রমাণিত।যদিও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর এখনো দাবি, র‌্যাবের অভিযোগের কোনো ভিত্তি নেই।

এর আগে, গতকাল সোমবার বিভিন্ন অনিয়মের অভিযোগে উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান পরিচালনা করেছিল র‍্যাব। এতে নেতৃত্ব দিয়েছিলেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে রিজেন্টের ৮ জন কর্মকর্তাকে আটক করা হয়। সিলগালা করে দেয়া হয় রিজেন্ট হাসপাতালের দু’টি শাখা।