গত ১৯ নভেম্বর রিডার্স স্কুল এন্ড কলেজ কাতালগন্জ ক্যাম্পাসের নিয়মিত সাহিত্য পত্রিকা “রিডার্স পোস্ট “র চলতি সংখ্যার উম্মোচন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ টিভি র বিভাগীয় প্রধান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ।
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু সহ উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক লায়ন শফিকুর রহমান ও অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির।
শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন , কো অর্ডিনেটর সাইফুল ইসলাম,ফাহমিদা আকতার,ফারহানা,সাবরিন সুবাহ, সমীরন বিশ্বাস,ছড়াকার সাইফুদ্দিন সাকিব, মাওলানা কামরুল ইসলাম, আরিফুল ইসলাম, ওয়াহিদা শারমিন, রেহানা আক্তার, খুশি বিশ্বাস, কায়মুন্নেসা, হাসিন জাহান, তোফাজ্জল হোসেন,নুরুল আমিন, শান্ত বিশ্বাস প্রমুখ।
প্রকাশিত দেয়ালিকায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রচিত প্রবন্ধ , গদ্য ,পদ্য ও অন্যান্য গঠনমূলক সাহিত্য ও তথ্যবহুল রচনা স্থান পায়। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন সাহিত্য সংস্কৃতির পরিশীলিত অনুশীলন শিক্ষার এক অন্যতম অনুষঙ্গ যার কোনো বিকল্প নেই।
রিডার্স এর শিক্ষার্থীদের এধরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।








