নিউজটি শেয়ার করুন

রিপোর্টাস এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরবের বর্ধিত সভা অনুষ্ঠিত

খলিল চৌধুরী, সৌদি আরব: রিপোর্টাস এসোসিয়েশন অব ইলেকট্রনিক সৌদিআরব পশ্চিমাঞ্চল বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা নগরী একটি দরিয়া পাড়ের একটি কমিউনিটি সেন্টারে রিপোর্টাস এসোসিয়েশন অব ইলেকট্রনিক সৌদিআরব পশ্চিমাঞ্চল সভাপতি ও চ্যানেল প্রতিনিধি এম.ওয়াই আলাউদ্দিন সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদ সেলিমের সঞ্চলনায় শুরুতে কোরাআন তেলোয়াত করেন খলিল চৌধুরী।

এ বর্ধিত সভায় অংশ নেন রিপোর্টাস এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সিনিয়র সহ-সভাপতি বাংলাভিশন প্রতিনিধি সোহেল রানা, সহ-সভাপতি এটিএন বাংলা প্রতিনিধি সাজিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক আরটিভি প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, সহ-সাধারণ সম্পাদক জিটিভি প্রতিনিধি সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক এসএটিভি প্রতিনিধি বাহার উদ্দিন বকুল, সহ-সাংগঠনিক সম্পাদক চ্যানেল২৪ প্রতিনিধি সৈয়দ আহমদ ভূইয়া, প্রচার সম্পাদক সময় টিভি প্রতিনিধ আল মামুন শিপন।

সভায় অন্যদের মধ্যে আলোচনা অংশনেন রিপোর্টাস এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া কার্যনির্বাহী সদস্য একুশে টিভি প্রতিনিধি মুহাম্মদ ফিরোজ, এশিয়ান টিভি প্রতিনিধি কাউছার আবদুস সালাম, ডিবিসি টিভি প্রতিনিধি রঞ্জু আহমদ, এসটিভি প্রতিনিধি ইকবাল প্রধান, জয়যাত্রা টেলিভিশন প্রতিনিধি নুর মোহাম্মদ ও সিপ্লাস টিভি প্রতিনিধি খলিল চৌধুরী প্রমুখ।

এ সভায় প্রবাস থেকে করোনাকালী সময়ে আরটিভিতে বিশেষ ভূমিকা রাখায় আরটিভি চ্যানেল থেকে এওয়ার্ড পাওয়া রিপোর্টাস এসোসিয়েশন অব ইলেকট্রনিক সিনিয়র যুগ্ম-সম্পাদক হানিছ সরকার উজ্জ্বল হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। শেষে, দেশ ও প্রবাসের কল্যাণে ও সাম্প্রতিক সময়ে এসোসিয়েশনের সদস্য মোহাম্মদ ফিরোজের আম্মা-জান ও সদস্য রঞ্জু আহমদের আব্বা-জানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে, শোক-পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া ও মোনাজাত করেন সৈয়দ আহমদ ভূইয়া।