Site icon CPLUSBD.COM

রিয়াজউদ্দিন বাজারের দুই মিষ্টির দোকানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রিয়াজউদ্দিন বাজারের দুই মিষ্টির দোকানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: নগরীর রিয়াজউদ্দিন বাজারের তিনপোল এলাকায় দুটি মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশরেশনের(চসিক) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ সেপ্টেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জলযোগ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও ঘোষ সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করে।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টান্ন তৈরি ও বিক্রির অপরাধে জলযোগ ও ঘোষ সুইটসকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে।

এছাড়া স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পৃথক অভিযানে মোমিন রোডে ফুটপাত ও সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ১ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চসিকের কর্মকর্তা, কর্মচারীরা সহযোগীতা করেন।