নিউজটি শেয়ার করুন

রিয়াজউদ্দিন বাজারে দোকান মালিকের পিটুনিতে কর্মচারী নিহত, দোকান মালিক গ্রেফতার

নিহত রাসেল

সিপ্লাস প্রতিবেদক: নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকার এসএস টাওয়ারের একটি দোকানে ‘চুরির’ অভিযোগ তুলে এক দোকান কর্মচারীকে পিটিয়ে মেরেছে দোকান মালিক ও দোকানের অন্য কর্মচারীরা।

মারধরে নিহত নিহত রমজান আলী রাসেল (২২) ওই বাজারের এসএস টাওয়ারের আরাফাত স্টোর নামে একটি দোকানে কাজ করত।

নিহতের স্বজনরা
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে রিয়াজউদ্দিন বাজার এলাকার এসএস টাওয়ারে এ ঘটনা ঘটে ।
নিহত রাসেলের বাবার নাম আফাজ উদ্দিন। তার বাড়ি নেত্রকোনা বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, দোকানে চুরি করেছে সন্দেহে সকাল থেকে রাসেলকে মারধর করেছে দোকান মালিক। পরে দুপুর আড়াই টার দিকে রাসেল মারা যায়। এ ঘটনায় দোকান মালিক আরমান ও আরেক কর্মচারী ইউনুসকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বলেন, সকালে দোকানের গুদামে স্টক মেলানোর সময় দুধের প্যাকেটের কার্টন কম দেখে রাসেলকে সন্দেহ করেন তারা।
“তারপর রাসেলকে গুদামে ডেকে নিয়ে চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে। তখন তাকে জানালার সাথে আটকে রেখে পিটুনি দেওয়া হয়। এতে গুরুতর আহত হয়ে রাসেল মারা যায়।”