নিউজটি শেয়ার করুন

রিয়াজউদ্দিন বাজারে ভ্যাট বুথ উদ্বোধন

সিপ্লাস প্রতিবেদক: অনলাইনে ভ্যাট নিবন্ধন প্রদান, ভ্যাট রিটার্ন দাখিল ও ভ্যাট সেবা করদাতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে ‘ভ্যাট বুথ’ উদ্ধোধন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, আগ্রাবাদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও উপ-কমিশনার জনাব ফাতেমা খায়রুন নূর।

কাস্টমস, এক্সাইজ, ভ্যাট, আগ্রাবাদ বিভাগের কোতোয়ালী সার্কেল ও রিয়াজুদ্দিন বাজারের তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও ভ্যাট বুথের উদ্ধোধনে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী সার্কেলের রাজস্ব কর্মকর্তা জনাব আবুল খায়ের, সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি জনাব মোহাম্মদ আবু তালেব, সাধারণ সম্পাদক জনাব আহামদ কবির দুলালসহ প্রমুখ।

এ সময় ব্যবসায়ী প্রতিনিধিগণ করোনাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

আগ্রাবাদ বিভাগের কর্মকর্তা জনাব ফাতেমা খায়রুন নূর ব্যবসায়ীদের সমস্যার কথা শুনেন এবং উনার বক্তব্যে রিয়াজউদ্দিন বাজারের নিবন্ধনযোগ্য সব প্রতিষ্ঠানের নিবন্ধন গ্রহনের জন্য সমিতির সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here