নিউজটি শেয়ার করুন

রিয়াদে সর্বোচ্চ ১৯৮: সৌদিতে করোনায় নতুন শনাক্ত ৪২৯, বাংলাদেশি ১৩ জনসহ মৃত্যু সংখ্যা ৫৯

সৌদি আরব প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসে সৌদি আরবে সংক্রমিত রোগী নতুন ভাবে শনাক্ত হয়েছে ৪২৯ জন, সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৪৬২ জন, এপর্যন্ত মৃতের সংখ্যা ৫৯ জন, মোট সুস্থ রোগীর সংখ্যা ৭৬১ জন, চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৬৪২ জন ও বাংলাদেশী মৃতের সংখ্যা ১৩ জন,

গতকাল ১২ এপ্রিল রবিবার সৌদি আরবের বিভিন্ন শহর কতজন ভাইরাসে সংক্রমিত হলেন- মক্কা ১০৩ জন, মদিনা ৭৩ জন, রিয়াদ ১৯৮ জন, জেদ্দা ১৯ জন, দাম্মাম ১০ জন, খামিশ মোশায়িত ৫ জন, সামতাহা ৪ জন, তাবুক ৩ জন, কার্তিফ ৩ জন, ইয়ানবু ৭ জন, তায়েফ ২ জন, সাবিয়া ২ জন ও মোট ৪২৯ জন। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৪৬২ জন।

সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৩ জন বাংলাদেশির পরিচয় নিম্নরূপ:
মোঃ কোরবান, পিতা রেজাউল করিম, সাভার, ঢাকা। মোঃ আফাক হোসেন মোল্লা, পিতা আমজাদ হোসেন, রতনগঞ্জ, নড়াইল। মোহাম্মদ হাসান, পিতা লিয়াকত আলী, লোহাগাড়া, চট্টগ্রাম। মোহাম্মদ জসিম উদ্দিন, পিতা মোজাফফর আহমেদ,সাতকানিয়া, চট্টগ্রাম। মান্নান মিয়া, পিতা আজিজুল হক, সিংগাইর, মানিকগঞ্জ। মোঃ রহিম উল্লাহ, পিতা ফয়জুল্লাহ, বাঁশখালী, চট্টগ্রাম। খোকা মিয়া, পিতা সিরাজ উদ্দিন, শিবপুর, নরসিংদী।
নাসির উদ্দিন, পিতা মোক্তার আহমেদ, সাতকানিয়া,চট্টগ্রাম। রুস্তম খন্দকার, পিতা আব্দুস সাত্তার খন্দকার, বামনা,বগুড়া।
মোহাম্মদ জাহিদ, পিতা মোহাম্মদ ফিরোজ, হিম চর, চাঁদপুর। মোহাম্মদ হোসেন, পিতা সাইদ আহমেদ, ইলিশা ঘাট, ভোলা।
আব্দুল মোতালেব, পিতা আব্দুল জলিল,পাবনা সদর,পাবনা। সাইফ উদ্দিন টুটুল, পিতা আবু তাহের মিয়া, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
তথ্যসূত্র : বাংলাদেশ দূতাবাস রিয়াদ ও জেদ্দা কনস্যুলেট।