নিউজটি শেয়ার করুন

রুমায় চার বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

সিপ্লাস প্রতিবেদক: বান্দরবানের রুমায় চার বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ নুরুল ইসলাম(৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রুমা সাংগু কলেজ এলাকার জসিম কলোনিতে ধর্ষক ও ভিক্টিমকে এক সাথে বসালে ধর্ষককে শনাক্ত করে। এসময় ধর্ষণে অভিযুক্ত নুরুল ইসলামও ঘটনাটি স্বীকার করে।

পরে অভিযুক্ত ধর্ষক নুরুল ইসলামকে রুমা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ রাকীব উদ্দিনের নেতৃত্বে থানায় নিয়ে যায়।

থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রাকীব উদ্দিন বলেছেন, ধর্ষনের ঘটনায় নারী ও শিশু নির্যাতনে ধর্ষকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায় গত ১৬আস্ট দুপুরে রুমা সদর ইউনিয়নের সাংগু কলেজ পাড়ার জসিম কলোনিতে কলা দেখিয়ে বাসায় ডেকে নিয়ে গিয়ে লম্পট নুরুল ইসলাম শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষিতা ভিক্টিম শিশু ত্রিপুরা সম্প্রদায়ের।

শিশুটি যন্ত্রণার বিষয়টি মাকে জানালে ধর্ষণের বিষয়টি সবার নজরে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here