Site icon CPLUSBD.COM

রুমায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ও অলিম্পিয়াড অনুষ্ঠিত

বান্দরবানের রুমায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় অলিম্পিয়াড ‘র অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে “ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এ পতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের মিলনায়তনে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় রুমা সরকারি উচ্চ বিদ্যালয়, রুমা আবাসিক উচ্চ বিদ্যালয়, রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও থানা পাড়ার রুমা উচ্চ বিদাালয় জুনিয়র বিভিন্ন বিদ্যালয়ের জুনিয়র গ্রুপের শিক্ষার্থীরা এ মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি‘র প্রকল্পের ১৬স্টল বসিয়ে অংশ নেয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামসুল আলম স্টলগুলো পরিদর্শন করেন।

এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রুমন তালুকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন চাকমা, রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেনোয়ার হোসেন, শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন সরকার ও আব্দুল আজিজ, মোহাম্মদ হেলাল উদ্দিন, আনিসুর রহমান রুনি ও বীর বাহাদুর ত্রিপুরা সহ আরো অনেকে।

পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিজ্ঞান অলিয়াম্পিয়াড কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিচারকের দায়িত্ব পালন করেন আমার বাড়ি আমার খামার আমার বাড়ি কর্মকর্তা মোহাম্মদ জমির উদ্দিন।

বিকালে মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি‘র প্রকল্প ও বিজ্ঞান অলিয়মপিয়াড প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কৃত করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম।

বিজ্ঞান ও প্রযুক্তিতে ‘পানি বিশুদ্ধকরন’ প্রকল্পের প্রথম পুরস্কার পেয়েছেন রুমা উপজাতয়ি আবাসিক কিদ্যালয়ের জুনিয়র গ্রুপ। একই বিদ্যালয়ের ‘সমন্বিত চাষ পদ্ধতি’ এই গ্রুপটি দ্বিতীয় এবং ‘ ওয়ারলেস পাওয়ার ট্রান্সফার’ প্রকল্প নিয়ে রুমা সরকারি উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে।

অলিয়াম্পিয়াডের পাঁচজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তার হলো- প্রথম স্থান লাভ করে রুমা উপজাতীয় আবিাসিক বিদ্যালয়ের দশম শ্রেণি ছাত্র অংসাইশৈ মারমা, দ্বিতীয়- লিংকু খুমি, তৃতীয়- স্বপন ত্রিপুরা।

এছাড়াও রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ছাত্রী- চয়তি ত্রিপুরা চতুর্থ স্থান ও মর্জিনা আক্তারকে ৫ম স্থান অধিকারী হিসেবে পুরস্কৃত করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজাতীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিময় চাকমা।

এর আগে সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহযোগিতায় আবাসিক উচ্চ বিদ্যালয়ে ব্যবস্থাপনায় সততা সংঘ‘র উদ্বোধন করা হয়।