সিপ্লাস ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনুর্ধ-১৭) ও ফজিলাতুন্নেছা জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে ১-৪ গোলে বিজয়ী হয়েছে পাইন্দু ইউপি একাদশ।
উপজেলা প্রশাসন সংক্ষিপ্ত পরিসরে এই টুর্নামেন্টি আয়োজন করেছে।
রোববার(৩০ মে) বিকালে বান্দরবানের রুমা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলার শুরুতে উভয় দল টানটান হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে প্রতিপক্ষের জালে বল ফেলতে সক্ষম হয় পাইন্দু ইউপি একাদশের ৫ নং জার্সি পরিহিত খেলোয়াড় অংক্যসিং মারমা। তিন মিনিটের মাথায় ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় লালপিয়ানসাং বম আরেকটি গোল দিয়ে দলকে এগিয়ে নেয় পাইন্দু ইউপি একাদশের।
রক্ষনভাগের গোল রক্ষক ও ডিফেন্সের দর্বলতায় এক পর্যায়ে খেলোয়াড় বদল বাড়তে থাকে।
প্রথমার্ধ খেলার শেষ পর্যায়ে গালেঙ্গ্যা ইউপি একাদশের ৯নং জার্সি পরিহিত সাথোযাই মারমা পাইন্দু ইউপি একাদশের জালে বল ফেলতে সক্ষম হয়। এতে প্রথমার্ধ খেলার ফলাফল পাইন্দু ইউপি একাদশ-২, গালেঙ্গ্যা ইউপি একাদশ-১। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলার তিন মিনিটের মাথায় সুযোগ পেয়ে যায় পেনালটি দেয়ার। এটি গোল হলে খেলার ফলাফল ২-২ এ সমতা টানে। এতে খেলায় উভয় দলের লড়াই চলে হাড্ডাহাড্ডিতে। নির্ধারিত সময়ে খেলা ফলাফল সমানে সমান। পরে ট্রাইবেকারে গালেঙ্গ্যা ইউপি একাদশকে ১-৪ গোলে পরাজিত করে বিজয়ী হযেছে পাইন্দ ইউপি একাদশ।
এর পরে একই মাঠ রুমা সদর ইউপি একাদশ বনাম রেমাক্রীপ্রাংসা ইউপি একাদশের মধ্যে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার রেমাক্রীপ্রাংসা ইউপি একাদশের গোল রক্ষক হাতে ধরে গোলবারে নিয়ে যাওযায় আত্মঘাতি গোলের পর শেষ পর্যন্ত রুমা সদর ইউপি একাদশ- ১-০ গোলে পরাজিত হয় রেমাক্রীপ্রাংসা ইউপি একাদশের।
ম্যান অব দ্যা ম্যাচ ক্রেস্ট গ্রহণ করেছে- রুমা সদর ইউপি একাদশের উইং খেলোয়াড় আতুং বম। ক্রেস্টটি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন হোসেন।
সোমবার বিকাল সাড়ে চারটায় রুমা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ফাইনার ফেলা। এতে অংশগ্রহণ করে- রুমা সদর একাদশ বনাম পাইন্দু ইউপি একাদশ।

