রুমা প্রতিনিধি: বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবেলায় নিজ বাড়িতে থাকা অসহায় ও অসচ্ছল পরিবারের পাশে দাড়িয়েছে বান্দরবানের রুমা উপজেলা আনসার- ভিডিপি অফিস।
গত ৩০ এপ্রিল থেকে আনসার – ভিডিপি “র উদ্যোগে দুর্গম এলাকার ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চলছে।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইমন দাশ গুপ্তা সিপ্লাস টিভিকে জানান ) উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দশনা ও বরাদ্দ প্রদানের প্রেক্ষিতে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবেলায় নিজ বাড়িতে থাকা অসহায় ও অসচ্ছল আনসার-ভিডিপির অঙ্গীভূত গ্রাম প্রতিরক্ষাবাহিনীর ( ভিডিপি) পরিবারগুলোকে এসব খাদ্যসামাগ্রী বিতরণ করা হচ্ছে।
এসব সামগ্রীর মধ্যে আছে – পরিবার প্রতি চাল- ৫কেজি, লবন-১ কেজি, ২ কেজি- আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পিয়াজ, ১ টি করে মাস্ক ও সাবান।
সূত্রমতে, গত ৩০ এপ্রিল সকালে রুমা শহীদ মিনার প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম।
এসময় রুমার ১৯ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ হাছান আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইমন দাশ গুপ্তা, প্রশিক্ষক সমীর কান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন।

