Site icon CPLUSBD.COM

রেজাউল করিমের নৌকার সমর্থনে মোহরায় অমিত চৌধুরীর গণসংযোগ

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে শিল্পপতি সুকুমার চৌধুরীর উদ্যোগে নগরীর ৫নং মোহরা ওয়ার্ডে তরুণ সমাজসেবক অমিত চৌধুরীর নেতৃত্বে ব্যাপক গণসংযোগ করা হয়েছে।

রোববার(২৪ জানুয়ারি) মোহরা ওয়ার্ডের উত্তর মোহরা, ওয়াসা বালুরটাল, দিঘীরপাড়, গোলাপের দোকান, কাপ্তাই রাস্তার মাথা, সিএন্ডবি, বাদামতল, ওসমানিয়াপুল, কাজীরহাট, কালুরঘাট, মৌলভী বাজার সহ বিভিন্ন এলাকায় ট্রাকে করে ব্যাপক প্রচারণা চালানো হয়।

গণসংযোগকালে অমিত চৌধুরী সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ২৭ জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচনে জনসাধারণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মো. আবুল কালাম, মো. ইলিয়াস, মো. মনজু, মো. খালেদ, মো. পারভেজ, চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন উর রশীদ, মহানগর পূজা পরিষদের সদস্য পীযূষ ঘোষ রতন, চান্দগাঁও থানা পূজা পরিষদের সভাপতি সমীরণ মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক সমিরন দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক মিশু চৌধুরী, টুটুল নাথ, পিন্টু বিশ্বাস, পিন্টু চৌধুরী, আশু ঘোষ, নিউটন চৌধুরী, চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো. নুরুন নবী, মুজিব সৈনিকের সভাপতি আশফাক হোসেন খান, সাধারণ সম্পাদক মো. রুবেল, সহ-সভাপতি তরিকুল ইসলাম তানিম সহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।