সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ভোট দিয়েছেন বহদ্দারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
বুধবার সকালে প্রথমে তিনি বাবা-মার কবর জেয়ারত করে নিজের কেন্দ্রে ভোট দিতে দেখা যায়।
অপরদিকে এখনও পর্যন্ত বাসা থেকে বের হননি বিএনপির মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেন।
তবে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন নিজের ভোট কেন্দ্র বাকলিয়া বিএড কলেজ হলেও এখনও পর্যন্ত আসেননি।








