মিঠুন দাশ, বান্দরবান প্রতিনিধি: কোভিড ১৯ এর কারণে বান্দরবান জেলার কর্মহীন দু:স্থ পরিবারের মাঝে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর পক্ষ থেকে ২হাজার পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বান্দরবান মুক্ত মঞ্চ প্রাঙ্গনে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের আয়োজনে এই নগদ অর্থ বিতরণ করা হয় ।
এসময় (নগদ অর্থ) বিতরণ অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সভাপতি ক্যশৈহ্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলশি সুপার জেরিন আখতার, জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, পৌর আ.লীগের সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, পৌর কাউন্সিলর সৌরভ দাশ শেখর, মোঃ হাবিবুর রহমান খোকন, অজিত কান্তি দাশ, মহিলা কাউন্সিলর ছালেহা বেগম, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কার্য নির্বাহী সদস্য নাজমুল হোসেন বাবলুসহ প্রমুখ।
এসময় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বলেন,আমাদের সবাইকে এই করোনা মহামারির কারণে সর্তক থাকতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের এই সময়টা জীবনযাপন করতে হবে। এসময় তিনি আরো বলেন,আমাদের এই দু:সময়ে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কর্মহীন পরিবারদের মাঝে নগদ অর্থ প্রদান করা হচ্ছে এটা একটি মানবিক কাজ এবং আমাদের সকলকে যার যার সামর্থ্য অনুযায়ী গরীব ও অসহায়দের পাশে দাঁড়াতে হবে।
পরে বান্দরবান পৌর এলাকার ৫০০শত পরিবারকে নগদ ৪ হাজার ৫শত টাকা করে প্রদান করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর সেক্রেটারি অমল কান্তি দাশ জানান ,কোভিড ১৯ (করোনা ভাইরাস) সংকটে বান্দরবানে কর্মহীন দু:স্থ পরিবারের মধ্যে মানবিক সাহায্য হিসেবে ২ হাজার পরিবারকে নগদ অর্থ হিসেবে প্রতি পরিবারকে ৪ হাজার ৫শত টাকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি আরো জানান ,বান্দরবানের ৭টি উপজেলার দু:স্থ ও অসহায়দের খুঁজে বের করে তালিকা তৈরি করা এবং তাদের বাড়ী বাড়ী গিয়ে আমরা এই নগদ অর্থ সহায়তা প্রদান করবো।

