Site icon CPLUSBD.COM

রেমিটেন্স যোদ্ধা আবুল কালামের লাশ দেশে পৌঁছেছে

ছবি: সিপ্লাস বিডি.নেট

সনজিত কুমার শীল,আল আইন প্রতিনিধি:  বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থা,কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় আবুধাবি প্রবাসী জনাব আবুল কালামের (৪৬) মরদেহ যথাযথ মর্যাদায় আবুধাবির বানিয়াছ সেন্ট্রাল মর্গ  থেকে গতকাল ৯ ই সেপ্টেম্বর ২০২১ ইং রাত ৯ টায় নামাজে জানাজা ও দোয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

গত ২৬ আগস্ট কাজ করার সময় কর্মস্থলেই স্ট্রোক করে মারা যান ৪৬ বছর বয়সী আবুল কালাম। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে।

জানা গেছে তিনি ভিজিট ভিসা নিয়ে দেড় বছর আগে বিদেশে পাড়ি জমান। সেখানে গিয়ে ইনভেস্টর ভিসা নেন আবুল কালাম এবং কাজ শুরু করেন একটি প্রতিষ্ঠানে। কিন্তু তার ক্যারিয়ার গড়া আর হয় নি, দেড় বছরের মাথায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তার মৃত্যুর পরপরই দেশে লাশ পাঠানোর জন্য কাজ শুরু করে বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থা, কেন্দ্রীয় কমিটি। অবশেষে তাদের ব্যবস্হাপনায় এবং প্রবাসীদের আর্থিক সহায়তায় বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইটে লাশটি ঢাকা বিমানবন্দরে পৌছায় ১০ সেপ্টেম্বর।

এর আগে ৯ ই সেপ্টেম্বর রাত ৯ টায় আবুধাবির বানিয়াছ সেন্ট্রাল মর্গ প্রাঙ্গণে যথাযথ মর্যাদায় প্রবাসী আবুল কালামের নামাজে জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন । নামাজে জানাযার ইমামতি করেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইমরান হোসেন।

এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ সরওয়ার আজম, অর্থ সম্পাদক মাওলানা এনামুল হক নিজামী,প্রচার সম্পাদক বাবু দীপক, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, মোহাম্মদ তোয়াহা, আব্দুল আজিম, সাংবাদিক সনজিত কুমার শীল। বক্তারা সবাই মরহুমে রুহের মাগফেরাত কামনা করেন ।

প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও উপদেষ্টামণ্ডলীর চেয়ারম্যান ফখরুল ইসলাম খান সিআইপি আবুধাবিতে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার কোদালা ইউনিয়নের আবুল কালামের লাশ দেশে পাঠানো সহ পরিবারের কাছে নগদ এক লক্ষ টাকা প্রদান করেন। নিহত আবুল কালামের লাশ আজকে বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইটে দেশে পৌঁছেছে। ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে আবুল কালামের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।