Site icon CPLUSBD.COM

রেলওয়ে পূর্বাঞ্চলের সব ট্রেন চালু ৩১ আগস্ট থেকে

সিপ্লাস প্রতিবেদক: রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ৩১ আগস্ট থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের সব ট্রেন চালু হচ্ছে। করোনা ভাইরাসের কারণে গত ৫ মাস ধরে বেশিরভাগ ট্রেন চলাচল বন্ধ ছিলো।

বর্তমানে চট্টগ্রাম থেকে সুবর্ণ, মেঘনা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। ১৬ আগস্ট থেকে বিজয় এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেস ট্রেন যুক্ত হবে।

পরে ২৩ আগস্ট পাহাড়িকা, তূর্ণা ও মেইল এক্সপ্রেস এবং ৩১ আগস্ট সোনার বাংলা ও চট্টলা এক্সপ্রেস ট্রেন চলাচল করার মধ্যে দিয়ে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল।

রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ওমর ফারুক বলেন, ৩১ আগস্ট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বিভাগীয় রেলওয়ে  ব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, ৫দিন আগে এসব ট্রেনের টিকিট অনলাইনে দেওয়া হবে। কোনো প্রকার স্ট্যান্ডিং টিকিট ইস্যু করা হবে না। স্বাস্থ্যবিধি মেনে দুই সিটের বিপরীতে একটি টিকিট বিক্রি করা হবে।