নগরের টাইগারপাসে ৭০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রায় ৫ একর জায়গা উদ্ধার করেছে ভূ-সম্পত্তি বিভাগ।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম জানান, টাইগারপাসের রেলওয়ের কলোনিতে বিপুল পরিমাণে জমি দখল করে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি গড়ে তোলে কিছু অসাধু দুষ্কৃতিকারী। রেলের এসব জায়গা উদ্ধারে বুধবার সারাদিন অভিযান চালিয়ে ৫ একর জায়গা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) টাইগারপাসের ওভারব্রিজ এলাকায়ও জায়গা উদ্ধারে অভিযান চালানো হবে বলে জানান মাহবুবুল করিম।








