নিউজটি শেয়ার করুন

ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. আবদুল্লাহ (২০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। রবিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবক উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা সি-২ ব্লক ক্যাম্পের বাসিন্দা নুরুল আলমের ছেলে বলে পুলিশ জানিয়েছেন। কুতুপালং ক্যাম্পের ইলিয়াস মাঝি জানান, তুচ্ছ ঘটনার জেরে রোহিঙ্গা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও জানান ক্যাম্প পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়া হয়েছে। এ ব্যাপারে উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, মধুরছড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোবারকের নেতৃত্বে একদল ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এ সময় পুলিশ রোহিঙ্গাদের সহযোগিতায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।