নগরীর রেয়াজউদ্দিন বাজার থেকে ২৬টি চোরাই মোবাইল ও ২৫০টি ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জাহেদ ওরফে জাহিদ (২৩) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তেলিপুকুর পাড়ের আব্দুল আজিজের ছেলে।
রেয়াজ উদ্দিন বাজারের এসএম টাওয়ার থেকে রোববার জাহিদকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালী থানার ওসি মো. মহসিন জানিয়েছেন।
এসময় একই এলাকার বাসিন্দা কলিন ওরফে খলিল নামের আরেক ব্যক্তি পালিয়ে যায়।
ওসি মো. মহসিন সোমবার বলেন, চোরাই মোবাইল ও ইয়াবা বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে জাহিদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ একটি ল্যাপটপ, তিনটি ট্যাব, ২৬টি মোবাইল ফোন ও ২৫০ ইয়াবা পাওয়া যায়।








