নিউজটি শেয়ার করুন

রোকয়া দিবস উপলক্ষে “ধ্রুপদীর ইচ্ছা পূরণ” আলোচনা সভা অনুষ্ঠিত

নারী জাগরণের অগ্রদূত, নারীর মুক্তিকামী স্বাধীনতা আন্দোলনের পুরোধা মহিয়সী নারী বেগম রোকয়া দিবস উপলক্ষে সোমবার সকাল দশটায় জিইসি মোড়স্থ ওয়েল পার্কে “ধ্রুপদীর ইচ্ছা পূরণ” নামক স্বেচ্ছাসেবী মানবতাবাদী নারী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাহিদা ইয়াসমিন সোনিয়া আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ডিষ্ট্রিক্ট গভর্ণর লায়ন কামরুন মালেক,বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও আগ্রাবাদ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ড.আনোয়ারা আলম,বিশেষ অতিথি ছিলেন রাইজিং স্টার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যক্ষ জিনাত আরা খানম তারা।

এই তিন মহিয়সী নারীকে স্ব-স্ব ক্ষত্রে কিংবা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বেগম “রোকয়া “দিবসে সম্মাননা স্বারক প্রদান করা হয়।