নিউজটি শেয়ার করুন

রোগের কষ্ট সইতে না পেরে যুবকের আত্মহত্যা

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রা নগরীর বাকলিয়া থানাধীন চর চাক্তাইয়ে রোগের কষ্ট সইতে না পেরে মো.জসিম (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (৫ এপ্রিল) সকালে নূর হোসেন চেয়ারম্যান বাড়ির কসাই আলমের ঘরে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, রোগের যন্ত্রণা সইতে না পেরে সকালে সবার অজান্তে গলায় ওড়না প্যাঁচিয়ে দুই সন্তানের জনক জসিম আত্মহত্যা করেছে। সে মুরাদপুর থেকে কোতোয়ালী লাইনের মাহিন্দ্রা গাড়ির চালক ছিল।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ওই যুবককে উদ্ধার করে পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।