সিপ্লাস প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় (২৯ এপ্রিল) সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে কৃষক আবদুল গফুরের ১৫ গন্ডা ধান কেটে ঘরে তুলে দেয় সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ ও সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান শামিমের উদ্যোগে ফজরের নামাজ শেষে কৃষকের ধান কাটায় অংশ নেয় সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান শামিম বলেন, আমরা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আমরা ফজরের নামাজের পর থেকে মাঠে নেমে প্রায় ১৫ গণ্ডা ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছি। ধান মাঠে থাকা পর্যন্ত আমরা কৃষকদের পাশে থেকে ধান কাটায় সহযোগিতার কাজ অব্যাহত রাখবো।
এসময় সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে ধান কাটায় অংশ নেয় সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফয়সাল, ইকবাল, সাকিব, রোকন, বেলাল, ইরফান, সায়েদ, মিনহাজ, আকবর, সাইফুল, সাহাব উদ্দিন, ফরমান বাবু, মহিউদ্দিন, জুনায়েদ, মিরাজ, আবিদ, ওয়াহিদ সহ প্রমুখ।

