Site icon CPLUSBD.COM

রোটারী ক্লাবের উদ্যোগে দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও হুইল চেয়ার বিতরণ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে রোটারী ক্লাব অফ বান্দরবান এর উদ্যোগে ঢেউটিন ও অসুস্থদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিকাল ৩টায় রোটারী ক্লাব অফ বান্দরবানের উদ্যোগে জেলা সদরের হোটেল হিলভিউ কনফারেন্স রুমে ১৫ জন বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ঢেউটিন এবং ৪ জন অসুস্থ ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারী ইন্টারন্যাশানাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট গভর্ণর প্রিন্সিপাল লে. কর্ণেল (অবঃ) এম. আতাউর রহমান পীর পি.এইস.এফ এমসি। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য রোটারিয়ান মোঃ শফিকুর রহমান, পৌর মেয়র রোটারিয়ান মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য রোটারিয়ান কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য রোটারিয়ান লক্ষীপদ দাস, পৌর আ.লীগের সভাপতি রোটারিয়ান অমল কান্তি দাশ, রোটারী ক্লাব অফ বান্দরবানের প্রেসিডেন্ট মোঃ অানোয়ার হোসেন, সেক্রেটারি রোটারিয়ান হাজী জামাল আব্দুর নাসের, রোটারিয়ান আনিসুর রহমান সুজন, রোটারিয়ান মোঃ মহিউদ্দিন, রোটারিয়ান সুজন চৌধুরী সঞ্জয়, রোটারিয়ান তরুন কান্তি দাশ, রোটারিয়ান সীমা দাশ, রোটারিয়ান মোঃ হুমায়নসহ প্রমুখ ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রোটারী ক্লাবের সকল কর্মকান্ডকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য মানব সেবাই তাদের আরো নিবেদিত হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি রোটারী ইন্টারন্যাশানাল ৩২৮২ এর ডিস্ট্রিক্ট গভর্ণর এম. আতাউর রহমান বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫ জন পরিবারের মাঝে ঢেউটিন এবং ৪ অসুস্থ ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান করেন ।