নিউজটি শেয়ার করুন

রোনালদো ভাগ বসালেন মেসির রেকর্ডে!

সিপ্লাস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ফেরেঙ্কভারোসের বিপক্ষে গোলের জয় পেয়েছে জুভেন্টাস ম্যাচটিতে পিছিয়ে পড়া তুরিনের বুড়িদের সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো

চ্যাম্পিয়নস লিগে সিআর সেভেনের এটি তার ১৩১তম গোল পর্তুগিজ উইঙ্গার তার এই ১৩১ গোলের মধ্যে ৭০টিই করেছেন ঘরের মাঠে এটিও চ্যাম্পিয়নস লিগের রেকর্ড  

টুর্নামেন্টের ইতিহাসে ঘরের মাঠে সর্বোচ্চ ৭০টি গোলের রেকর্ড ছিল বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির দখলে। আর্জেন্টাইন তারকার সেই রেকর্ডে ভাগ বসালেন চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো। চ্যাম্পিয়নস লিগে বাকি ৬১ গোল প্রতিপক্ষের মাঠে করেছেন ৩৫ বছর বয়সী তারকা।  

১৩১ গোল করা রোনালদো চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ছিলেন আগেই। এবার ঘরের মাঠে সর্বোচ্চ ৭০টি গোলের রেকর্ডও মেসির সঙ্গে ভাগাভাগি করলেন