নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার

সিপ্লাস ডেস্ক: কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় অভিযান চালিয়ে এসব অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানা গেছে, গতকাল রাত ১টা ৪০ মিনিটের দিকে কুতুপালং ক্যাম্প পুলিশ ও টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালায়।

এ সময় ক্যাম্পের এফ ব্লকের ৬৪ নম্বর শেডের গলির চালার ওপরে পরিত্যক্ত অবস্থায় কাপড়ে মোড়ানো একটি দেশীয় তৈরি অস্ত্র, ৪ রাউন্ড গুলি ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here