নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা তরুণীকে বিয়ে করতে গিয়ে পাত্র শ্রীঘরে!

ভোলা থেকে রোহিঙ্গা তরুণীকে বিয়ে করতে কক্সবাজারে এসে শ্রীঘরে পাত্রসহ পুরো পরিবার।

শনিবার(৪ জানুয়ারী) কক্সবাজার সদর হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন- রোহিঙ্গা তরুণী উম্মে খায়ের, বাবা মো. আইয়ুব, দালাল আরেক রোহিঙ্গা আবদুল হাফেজ, পাত্র ইব্রাহিমের ভাই মোহাম্মদ শাহজাহান, বোনের জামাই মোহাম্মদ মিরাজ,মা মালেকা খাতুন, ভাগ্নি সাথী।

জানা গেছে, সরকারি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা জাহেদ গত শুক্রবার সকালে ভোলা থেকে আসা এক পরিবারের সঙ্গে কক্সবাজার সদর হাসপাতালের এক রোহিঙ্গা পরিবারের সঙ্গে সখ্যতা এবং তাদের ঘনিষ্ঠতা দেখে খোঁজ খবর নিতে শুরু করেন। পরে একই পরিবার শনিবার সকালে ফের সদর হাসপাতালে আসেন সঙ্গে এক রোহিঙ্গা তরুণীকে নিয়ে। সন্দেহ হলে হাসপাতালে কর্তব্যরত পুলিশ তাদেরকে আটক করে।

ঘটনার সত্যতা স্বীকার করেন ভোলা চরফ্যাশন এলাকার মো. শহিদের ছেলে ইব্রাহিম।

তিনি জানান, সে বর্তমানে মালয়েশিয়ায় কর্মরত। আর সেখানে এই রোহিঙ্গা তরুণীর ভাই এবং মামা কাজ করে। সেই সূত্রে এই রোহিঙ্গা তরুণীকে বিয়ে করার জন্য স্বপরিবারে কক্সবাজারে এসেছে।

অবশ্য বিয়ে করে এই রোহিঙ্গা তরুণীকে পাচার করার উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।