Site icon CPLUSBD.COM

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই রোহিঙ্গা আটক

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই রোহিঙ্গা আটক

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামে আরও দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১৪ এর সদস্যরা। এখন পর্যন্ত মুহিবুল্লাহ হত্যায়  তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার মধ্যরাতে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা আটক করে।

আটককৃতদের রাতেই উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে এপিবিএন।

রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন-১৪’র পুলিশ সুপার নাঈমুল হক বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে এপিবিএন’র সদস্যরা মোহাম্মদ সেলিম প্রকাশ ওরফে লম্বা সেলিমকে আটক করেছিল। পরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকেই রোহিঙ্গা ক্যাম্পে জেলা পুলিশ ও এপিবিএন এর টহল বাড়ানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন এপিবিএন-১৪ এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।