নিউজটি শেয়ার করুন

রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সহায়তা

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রসস্থ ৭৯পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে জেলা পরিষদ,উপজেলা পরিষদ ও রেডক্রিসেন্ট।

শনিবার (২৭ জুন) ১২টার সময় রোয়াংছড়ি ক্যায়ং মাঠে ক্ষতিগ্রস্থদের মাঝে এ ত্রাণ সামগ্রী দেয়া হয়। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ক্যা শৈ হ্লা মারমা, পৌর মেয়র মোঃ ইসলাম বেবী, জেলা পরিষদ সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, রেড ক্রিসেন্টের সভাপতি অমল কান্তি দাশ, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭৯পরিবারের প্রত্যেকের মাঝে নগদ ৫হাজার টাকা, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেন।

এ সময় তারা বলেন, বর্তমানে করোনা প্রাদুর্ভাবের কারণে সব মানুষ কর্মহীন অবস্থায় খুবই মানবেতর জীবন যাপন করছে। এমন দিনে তারা অগ্নিকান্ডে নি:স্ব হয়ে গেল। বিষয়টি খুবই মর্মান্তিক। এসময় তারা ক্ষতিগ্রস্থদের সাহার্য্যে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।