নিউজটি শেয়ার করুন

রোয়াংছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উম্মোচন

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি উম্মোচন করা হয়েছে। 

১৪ আগস্ট (শুক্রবার) সকাল বান্দরবান রোয়াংছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই প্রতিকৃতি উম্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ, বান্দরবান পার্বত্য জলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র উপজেলা প্রকৌশলী মোঃ ইফরাত বিন মুনীরসহ উপজেলা আওয়ামীলীগ ও এর সহযাগী সংগঠনের নেতা কর্মীরা।

এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বাঙালি জাতিকে হৃদয় নিংড়ানো ভালোবাসার মাধ্যমে সবকিছু উজাড় করে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ দেশের মানুষের সঙ্গে ছিল তার অবিনশ্বর আত্মার বন্ধন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের পরও এ বন্ধন ছিন্ন হয়নি। সোনার বাংলা গড়তে তিনি যে সুদূর প্রসারী কর্মযজ্ঞের সূচনা করেছিলেন, এর মাধ্যমে বাঙালির হৃদয়পটে চিরস্মরণীয় হয়ে আছেন এ মহান নেতা।

প্রতিকৃতি উম্মোচন করে তাতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।