সিপ্লাস প্রতিবেদক: বান্দরবানের বান্দরবান-রোয়াংছড়ি সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সুবাস তংঞ্চঙ্গ্যা (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১জন।
শনিবার (১০ অক্টোবর) রাতে আলেক্ষ্যং ইউনিয়নের পুরোনো স’মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত সুবাস রোয়াংছড়ি বাজার থেকে ফেরার পথে পুরোনো স’মিল এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। বান্দরবান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুবাস তঞ্চঙ্গ্যাকে মৃত ঘোষণা করেন।
রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদ কবির বলেন, অভিযুক্ত বাইক চালককে আটক করে বান্দরবান কোর্টে পাঠানো হয়েছে।

