Site icon CPLUSBD.COM

রয়েল বাংলা সুইটসকে ৬ লাখ টাকাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের রয়েল বাংলা সুইটসকে ৬ লাখ, তোফা ফুডকে ৩ লাখ, দক্ষিণ পতেঙ্গার ওভেন ফ্রেশকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ জুন) র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এ অভিযানে নেতৃত্ব দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএসটিআই’র সহকারী পরিচালক মোস্তাক আহমেদ।

তিনি জানান, বাটালি রোডের রয়েল বাংলা সু্ইট হাউসকে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন, পণ্য মোড়কজাতকরণের নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া মোড়কজাত করে বিক্রি করায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১ লাখ টাকা এবং  ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ১ লাখ টাকা, নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

৭৮ বাটালি রোডের তোফা ফুড প্রোডাক্টসকে বিএসটিআই লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও পণ্য মোড়কজাতকরণের নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া  মোড়কজাত করে পণ্য বিক্রি করায় এবং  বিএসটিআই’র ভেরিফিকেশনবিহীন ওজনযন্ত্র ব্যবহার করায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা এবং  ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৭৫ হাজার টাকা, নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে ১ লাখ ৭৫ হাজার টাকাসহ মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দক্ষিণ পতেঙ্গার সি বিচ রোডের চরপাড়া ওভেন ফ্রেশকে বিএসটিআই লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও পণ্য মোড়কজাতকরণের নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া মোড়কজাত করে বিক্রি করায় এবং  বিএসটিআই’র ভেরিফিকেশনবিহীন ওজনযন্ত্র ব্যবহার করায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং  ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৫০ হাজার টাকা, নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে ১ লাখ  জরিমানা করা হয়েছে।

অভিযানে র‍্যাব-৭ (সিপিএসসি) এর কর্মকর্তা এবং বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) তারেক রহমান ও পরিদর্শক (মেট) প্রকৌশলী মো. জিল্লুর রহমান অংশ নেন।