Site icon CPLUSBD.COM

র‌্যাবের নতুন গোয়েন্দা প্রধান লে. কর্নেল মশিউর রহমান

সিপ্লাস ডেস্ক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালকের নতুন দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মশিউর রহমান জুয়েল।

তিনি লে. কর্নেল খায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। আজই খায়রুলের শেষ কর্মদিবস। তিনি (খায়রুল) পূর্বের কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন। সেখান থেকে নভেম্বরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাবেন।

র‌্যাবের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বুধবার আনুষ্ঠানিকভাবে এলিট ফোর্স র‌্যাবের গোয়েন্দা শাখার নতুন দায়িত্ব গ্রহণ করবেন মশিউর রহমান জুয়েল। এর আগে তিনি র‍্যাব-৭ এর অধিনায়ক ছিলেন। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল এম এ ইউসুফ।

এদিকে মেধাবী, সৎ ও চৌকশ অফিসার হিসেবে পরিচিত খায়রুল ইসলাম ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর প্রেষণে র‌্যাবে যোগদান করেন এবং একই বছরের ১৪ নভেম্বর র‌্যাব-১২ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে গতবছরের ৪ নভেম্বর তিনি র‌্যাবের গোয়েন্দা প্রধানের দায়িত্ব পান। তার সময়ে এলিট ফোর্সটিতে সব থেকে বেশি আলোচিত অভিযান হয়েছে।