ভ্রাম্যমাণ আদালতের আদেশের সত্যায়িত কপি দিতে দেরি করায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারকে শোকজ করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি এম এনায়েতুর রহীমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ শোকজ করেন।
একই সাথে আগামী ১৬ জানুয়ারির মধ্যে এ শোকজের জবাব দেয়ার জন্য আদেশ দিয়েছেন আদালত।
এর আগে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর তিন মাস অতিবাহিত হলেও সাজাপ্রাপ্ত ব্যক্তিকে সার্টিফায়েড কপি না দেওয়ায় ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমকে তলব করে হাইকোর্ট। আগামী ১ ডিসেম্বর হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয় আদালত। পরে হাইকোর্টে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেছে ম্যাজিস্ট্রেট সরোয়ার। আদালতে ক্ষমা প্রার্থনা করে বলেছেন, ‘ভবিষ্যতে এ বিষয়ে সর্তক থাকব। ‘

