নিউজটি শেয়ার করুন

লকডাউনের বিধিনিষেধ না মানায় চট্টগ্রাম নগরীতে ২১৬ মামলায় ৮৭ হাজার টাকা জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১৬টি মামলা ও ৮৬ হাজার ৪০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ জুলাই) চট্টগ্রাম জেলা প্রশাসনের ১৮ জন, বিআরটিএর ২জন ও চট্টগ্রাম সিটি কর্পেোরেশনের ১জনসহ ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলা ও জরিমানা আদায় করেন।

এ সময় সরকার ঘোষিত লকিডাউনের বিধি নিষেধ না মানায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট এবং শপিং মলে অভিযান পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করার পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য সচেতন করা হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মোমিনুর রহমান বলেন, কঠোর লকডাউন বাস্তবায়ন করতে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত অভিযান পরিচালনা করলেও সকলকে নিজ নিজ অবস্থান থেকে করোনা সম্পর্কে সচেতন হতে হবে।