সিপ্লাস ডেস্ক: মহামারী করোনার মধ্যেও উত্তপ্ত কাশ্মীর। লকডাউনের মাঝেই বড়সড় হামলা চালালো বিচ্ছিন্নতাবাদীরা।
শনিবার (১৮ এপ্রিল) দক্ষিণ কাশ্মীরের সোপোরে এই হামলায় মারা গেছেন ভারতের সিআরপিএফ-এর ৩ জওয়ান। বারামুল্লা জেলায় রাজ্য পুলিশ ও সিআরপিএফ এর যৌথ বাহিনীর টহলদারির সময় এই হামলার ঘটনা ঘটে।
হামলাকারীদের খুঁজতে জেলা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তাবাহিনী।
গত দু’সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার জঙ্গি হামলায় রক্তাক্ত হল উপত্যকাটি। চলতি মাসের প্রথমে কয়েকজন জঙ্গি, উপত্যকায় হামলার পরিকল্পনা করছে, এমন খবর পেয়ে বিশেষ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। তারপরেই হার্ডমান্ডগুড়িতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের মারা যান দুই বিচ্ছিন্নতাবাদী।








