পরে তিনি সাংবাদিকদের বলেন, আমরা তদন্ত শুরু করেছি। অনেকের সঙ্গে কথা বলবো। তথ্য উপাত্ত সংগ্রহ করবো। এগুলো যোগ করে জানতে পারবো আসলে কি ঘটেছিল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই সব কিছু বলা যাচ্ছে না। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। তারা যেভাবে বলছে, আশপাশের গ্রামগঞ্জ থেকে লোকজন আসছে সেইসব তথ্য উপাত্ত সংগ্রহ করছি। পরে বিস্তারিত বলা যাবে। এর বাহিরে অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি তিনি। আগামী ২২ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার কথা রয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার ও ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেনসহ স্থানীয় পুলিশের কর্মকর্তারা।
উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া শহরের মার্কাজ পাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা যুবায়ের আহম্মদ আনসারী। পরে শনিবার সকাল ১০টায় বিশাল জানাজা শেষে সরাইল উপজেলার বেড়তলায় তার প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।

