নিউজটি শেয়ার করুন

লকডাউনের সপ্তম দিনে ৩৬ জনকে ২২ হাজার ৮’শ ৫০ টাকা জরিমানা

লকডাউনের সপ্তম দিনে ৩৬ জনকে ২২ হাজার ৮’শ ৫০ টাকা জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি: লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে চন্দনাইশ উপজেলা প্রশাসন।

গত ১জুলাই থেকে উপজেলার ২টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিন-রাত সমানতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।

এরই ধারাবাহিকতায় লকডাউনের সপ্তম দিন বুধবার (৭ জুলাই) বিকাল ৫ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চন্দনাইশ উপজেলার সদর, দোহাজারী পৌরসভা সদর, দেওয়ান হাট, বাগিচাহাট, বুলার তালুক, গাছবাড়িয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা, পথচারী মাস্ক পরিধান না করায়, অপ্রয়োজনে মোটর বাইক ব্যবহার ও সিএনজি চালিত অটোরিক্সা চালানোর কারণে চালকসহ ৩৬ টি মামলায় ৩৬ জনকে ২২ হাজার ৮’শ ৫০ টাকা জরিমানা করেন।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন বলেন, “চন্দনাইশে করোনা শনাক্তের হার বর্তমানে ঊর্ধ্বমূখী।

৭ জুলাই ২৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।