নিউজটি শেয়ার করুন

লকডাউনের ৫ম দিন : লোহাগাড়ায় ৪৮ মামলায় ২৩৫৬০ টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর লকডাউন অমান্য করায় লোহাগাড়ায় ৪৮ মামলায় ২৩৫৬০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ( ৫ জুলাই ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সদরসহ বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী পৃথক পৃথক অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে সেনাবাহিনী পুলিশ, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে জরুরি পণ্যবাহী যানবাহন ও ব্যাটারী চালিত অটো রিকশা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কেবল অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করছে। রাস্তায় মানুষের চলাচল সীমিত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জিতু বলেন, আমরা নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্নজনকে আর্থিক জরিমানা আদায় করছি৷ এছাড়াও সকলকে স্বাস্থবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে৷